হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কী?

Spread the Knowledge
  • সহজ ভাষায় বললে হ্যাপ্লয়েড কোষ তাদেরকে বলা হয় যাদের ১ সেট ক্রোমোজোম থাকে।
  • আর ডিপ্লয়েড কোষ ওই সকল কোষ যেখানে ২ সেট ক্রোমোজোম থাকে।

এখন এই এক সেট বা দুই সেট ক্রোমোজোম বলতে কি বুঝায়?

মূলত উন্নত উদ্ভিদ ও প্রাণী যৌন জননের মাধ্যমে নতুন প্রজন্মের সৃষ্টি করে। অর্থাৎ এক্ষেত্রে পিতা এবং মাতা উভয়ের প্রয়োজন পড়ে। পিতার শুক্রাণু এবং মাতার ডিম্বাণু মিলিত হওয়ার পরে তৈরি হয় জাইগোট।

এই যে পিতার শুক্রাণু এবং মাতার ডিম্বাণ এগুলিই হচ্ছে মূলত হ্যাপ্লয়েড কোষ এবং এরা শুধুমাত্র একসেট ক্রোমোজোম অর্থাৎ মানবদেহের ক্ষেত্রে ২৩ টি ক্রোমোজোম বহন করে।

তাহলে পিতা থেকে আসে একসেট ক্রোমোজোম এবং মাতা থেকে আসে একসেট ক্রোমোজোম। এভাবেই দুই সেট ক্রোমোজোমওয়ালা কোষ তৈরি হয়, যাকে ডিপ্লয়েড কোষ বলে।উদাহরণ: দেহের অঙ্গ-প্রত্যঙ্গ গঠনকারী সকলকোষ/ দেহকোষ। শুক্রাণু ডিম্বাণু ছাড়া দেহের সকল কোষই দেহকোষ।

কিভাবে সৃষ্টি হয় এই কোষগুলো?

ডিপ্লয়েড /দেহকোষ (2n): মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়।

১ টা দেহকোষ (2n)= ২ টা দেহকোষ (n) [ by mitosis]

হ্যাপ্লয়েড/জননকোষ (n): মিয়োসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। যার ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়।

  •  ১ টা জনন মাতৃকোষ(2n) = ৪টা জননকোষ (n) [by meiosis]